পবার দর্শনপাড়ায় গণসযোগ করেছেন অধ্যাপক আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার: পবার দর্শনপাড়ায় গণসযোগ করেছেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের জামায়াত মনোনীত এমপিপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। শনিবার বিকালে তিনি দর্শনপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ গণসংযোগ করেন।
সংগঠনের ৩নং ওয়ার্ড কমিটির উদ্যোগে গণসংযোগে তার সাথে ছিলেন শ্রমিক কল্যাণ রাজশাহী মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মো. খাইরুল, দর্শন পাড়া ইউনিয়ন সভাপতি মো: মোরশেদ আলী , কর্ণহার থানা নায়েবে আমি মো: রফিকুল ইসলাম, কর্ণহার থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: মাওলানা হাসান মামুন।
গণসংযোগে বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক উদ্যোগ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। স্থানীয় জনগণের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫ | সময়: ১:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর