সর্বশেষ সংবাদ :

চাটমোহরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ও রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বামনগ্রামের বাসিন্দা নবীর উদ্দিন মোল্লা (৭০) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বাসিন্দা মনোয়ার হোসেন (৫৪)।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা নবীর উদ্দিন মোল্লাকে এবং এদিন দিবাগত রাতে মধ্য শালিখা মহল্লার নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
এ দুইজনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রকাশিত: December 7, 2025 | সময়: 1:01 am | সুমন শেখ