সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জহুরুল ইসলাম সুমন (৪২), রফিকুল ইসলাম (৩৫), মোস্তাক আহম্মেদ (৪৬) এবং আল-আমিন (৪৫)। তারা মতিহার থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত সোয়া ১টার দিকে পুলিশ পরিদর্শক মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল তালাইমারী মোড় এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ধরমপুর জাহাজঘাট এলাকার একটি বাড়িতে তাস ও নগদ টাকার মাধ্যমে জুয়ার আসর চলছে।
পরে দ্রুত সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। এসময় ৩ হাজার টাকা নগদ, প্যাকেটজাত তিন সেট তাস এবং একটি খোলা তাসের সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


প্রকাশিত: December 6, 2025 | সময়: 12:43 am | সুমন শেখ