, , ।
সানশাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
পবা: নওহাটায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওহাটা ছালেহিয়া দারচ্ছিুন্নাত ফাজিল মাদ্রাসার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য এ্যাড. মো. মশিউর রহমান। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলতাব হোসেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
একইদিন উপজেলার কাশিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান। দোয়া পূর্ব সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন,“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একটি মহান প্রতীক। তার সুস্থতা দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষা, কারণ তার নেতৃত্বে জনগণের অধিকার আদায়ের লড়াই আরও বেগবান হয়েছে।”
তিনি আরও বলেন,“আজ খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও তার রাজনৈতিক দর্শন, সাহস ও আদর্শ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে। আমরা সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং আশা করছি তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন।”তিনি আরও বলেন, “রাজনীতি, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। আজকে তার সুস্থতার জন্য এ আয়োজন আমাদের দায়বদ্ধতা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।”
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সনের অসুস্থতার কারণে নেতাকর্মীরা উদ্বিগ্ন হলেও তিনি যেভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তা যেকোনো দেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। দোয়া মাহফিলে দেশের সার্বিক শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, দলকে আরও সুসংগঠিত করতে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা বেগম জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীকেও দোয়ার আহ্বান জানান।
হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, নওহাটা পৌর কৃষিদলের আহ্বায়ক রবিউল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনজুর আলম রেন্টু, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ হোসেন ( মেম্বার)।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল, পবা উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজদার হোসেন, আব্দুর রাজ্জাক কালু ও মিজানুর রহমান মিনু, প্রজন্ম-৭১-এর জেলা আহ্বায়ক মিলন হোসেন, হড়গ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান, বিএনপি নেতা আলাউদ্দিন, জনাব আলী, আশরাফুল, নজরুল ইসলাম, এনামুল, জাহাঙ্গীর, আক্তার, টুটুল, যুবদল নেতা শাহীন রেজা, বাদশা হোসেন, কবীর হোসেন, কৃষকদল নেতা শরিফুল ইসলাম, ছাত্রদলের মাসুদ রানা। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. কুতুব উদ্দিস।
বাঘা: পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌর বিএনপির ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী ৬-চারঘাট-বাঘা থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় দোয়া পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমানে এক কঠিন সময় পার করছেন হার-না মানা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। স্বামী হারানোর শোক আর সন্তানের শূন্যতা বুকে চেপে রেখে তিনি সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গেছেন। রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নির্যাতন ও অপদস্থের বিরুদ্ধে তিনি দীর্ঘ লড়াই ও সীমাহীন যন্ত্রণায় ক্লান্ত হলেও কখনো ভেঙে পড়েননি এবং দেশ ত্যাগ করেননি। লড়াইয়ের ময়দানে তিনি ছিলেন অবিচল। এ কারনে তাঁকে বাংলাদেশের আপষহীন নেত্রী বলা হয়। আজ সারা দেশবাসী তাঁর জন্য কাঁদছেন। প্রক্ষান্তরে আরেকজন নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন।
চাঁদ বলেন, আমাদের প্রিয় নেত্রী বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য বিশ্বের বড়-বড় দেশ থেকে ডাক্তার আনা হয়েছে। ৮০ বছরের জীবনে নানা রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে, যা বর্তমান অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন করে তুলেছে। আমরা চারঘাট-বাঘার মানুষ প্রতিদিনই তার জন্য সৃষ্টি কর্তার কাছে দোয়া চাচ্ছি।
তিনি বলেন, হে-আল্লাহ আপনি হুকুম না দিলে গাছের একটি পাতাও লড়েনা। আমরা অভিভাবক শুন্য হতে চাইনা মাবুদ। দেশের এই ক্লান্তি লগ্নে আপনার কাছে প্রিয় নেত্রীর জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছি। আপনি দেশনেত্রী খালেদা জিয়ার হায়াত দারাজ করুন।
বাঘা পৌর সভার ২ নং ওয়ার্ড সভাপতি মঞ্জুর আলমের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ডের সভাপতি জহুরুল হক টনিজ এ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, যুক্তরাজ্য প্রবাসী মানবধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার শামসুজ্জোহা, বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, জিয়া পরিষদের সদস্য বাবুল ইসলাম, যুবদল নেতা সালে আহাম্মে (সালাম),বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদুল নেতা শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, রেজাউল করিম,সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নারী নেত্রী ফারহানা দিল আফরোজ রুমি, বিএনপি নেত্রী শাপলা খাতুন, শিলা আকতার প্রমুখ।
আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সকল পদ ধারী নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া মোনাজাত পাঠ করান মওলানা সাজেদুর রহমান। বাদ মাগরিব বাজুবাঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি নিজ গ্রাম আমোদপুর জামে মসজিদে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পৃথক একটি দোয়া মাহফিল এর আয়োজন করেন।
বাগমারা: বাগমারার তাহের পুরে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগু রোগ মুক্তি কামনা’য় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজশাহীর বাগমারা তাহেরপুর পৌরসভার জামগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে তাহেরপুর ৮ নম্বর ওযার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহেরপুর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে, ও তাহেরপুর কৃষকদলের সভাপতি আলাল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৫৫ বাগমারা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতী, তাহেরপুর পৌর কৃষকদলের সদস্য সচিব আজিম আল আমিন, প্রধান বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তাহেরপুর পৌর সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু, তাহেরপুর ২ নং ওযাড বিএনপির সভাপতি বাবুল কবিরাজ, তাহেরপুর পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক, সোহেল সরদার প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন মাও সমসের আলী।
মোহনপুর: বাকশিমইল উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এনামুল হক, ইসরাইল হোসেন, হাবিব, রোকন সহ ছাত্র-ছাত্রীবৃন্দ। মাহফিলে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন।
চৌহালী বিএনপি: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তেঘুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম খান আলীম। এসময় স্থানীয় বিএনপির নেতা হাজী এমদাদুল হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন, চৌহালী উপজেলার বিএনপির সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লা, বিএনপি নেতা হাজী জহুরুল ইসলাম, ছানোয়ার হোসেন ব্যাপারী, আইয়ুব আলী মেম্বর, জাকির হোসেন ব্যাপারী, জাহাঙ্গীর মির্জা, হজরত আলী মোল্লা, প্রমুখ, বক্তব্য রাখেন।