বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ফেসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক পটভূমিতে যে খারাপ অবস্থা বিরাজ করছে তার পরেও প্রতিটি রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সম্মান দ্ব্যর্থহীনভাবে দেখিয়েছে। একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরও এমন অভিভাবকত্বের জায়গা অর্জন করতে পারাটা অভাবনীয়।
রাজশাহী মহানগর বিজেপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিজেপির দোয়া মাহফিল অনুষ্ঠানে নগরীর উপশহর নিউমার্কেটে রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক সরদার মো: জুয়েল হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করেছে বেগম খালেদা জিয়া। অত্যন্ত খারাপ শারীরিক অবস্থায়ও দীর্ঘদিন তিনি অন্যায়ভাবে জেলে আটক ছিলেন। যে অসুস্থতার কারণে তিনি আজ মৃত্যুর মুখোমুখি। বর্তমান রাজনৈতিক যে সংকট বিরাজ করছে তা থেকে উত্তোরণের জন্য বেগম জিয়ার সুস্থতা দেশ ও জাতির জন্য অত্যন্ত জরুরি। আমরা মনেপ্রাণে তার সুস্থতা কামনা করছি।
রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক সরদার মো: জুয়েল হোসেন এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মহানগর বিজেপির যুগ্ম আহবায়ক সোহাগ খান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আরিফ, যুগ্ম আহবায়ক বাকি চিশতি, রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, রাজপাড়া থানা বিজেপির আহবায়ক ফারুক হোসেন, বোয়ালিয়া থানা (দক্ষিণ) বিজেপির আহবায়ক মো: নোহান,সদস্য সচিব মো: অপু, শাহমখদুম থানা বিজেপির সিনিয়র যুগ্ম আহবায়ক সূর্য হোসেন চঞ্চল, বোয়ালিয়া উত্তর থানার আহবায়ক আরিফুল ইসলাম শফি প্রমুখ।