বাগমারায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পানবরজ পরিদর্শনে ডিএম জিয়া

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত গনেশ চন্দ্র হালদারের ছেলে সুফল চন্দ্র হালদারের বাড়ির পাশে ২৫ শতক জমিতে থাকা পানবরজটি অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
স্থানীয় সুত্রে জানা যায় গত ২ ডিসেম্বর গভীর রাতে কে বা কাহারা পানবরজটিতে আগুন দেয়। এতে করে ২৫ শতক জমিতে থাকা পুরো পানবরজটি আগুনে পুড়ে বস্মিভূত হয়। এতে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান পানবরজ মালিক সুফল চন্দ্র হালদার।
৩ ডিসেম্বর অগ্নিকান্ডে বস্মিভূত পানবরজটি পরিদর্শনে যান ৫৫-রজশাহী ৪-বাগমারা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জিসাসের সভাপতি আব্দুল জলিল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামনুর রশীদ, বাগমারা উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়ুব আলী, বিএনপি নেতা আবু সায়েম, আহাদ আলী, সাজ্জাদ, আশরাফুল ইসলাম, যবু নেতা সাহাদত হোসেন সাজু।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫ | সময়: ৭:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর