চারঘাটে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন আবু সাঈদ চাঁদ

স্টাফ রির্পেটার, চারঘাট: রাজশাহীর চারঘাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পাশে মানবতার ফেরিওয়ালা হয়ে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত রাজশাহী-৬ আসনের সাংসদ প্রার্থী আবু সাঈদ চাদ। বুধবার বিকেলে পরিবার গুলোর সঙ্গে দেখা করেন এবং আর্থিক সহায়তা দেন তিনি। এসময় তিনি ঘোষণা দেন পরিবার গুলোর পাশে তিনি সব সময় থাকবেন।
এছাড়াও সরকারী ভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য সব ধরণের চেষ্টা করা হবে। তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারন করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল প্রমুখ।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫ | সময়: ৭:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর