, , ।
স্টাফ রিপোর্টার: নগরীর সাহেববাজার কাপড়পট্টিতে আগুনে পুড়ে গেছে সমস্ত মালামাল। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল প্রায় ৯টার দিকে। এতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার কাপড়সহ মালামাল পুড়ে গেছে। এব্যাপারে আরএমপি বোয়ালিয়া থানায় অভিযোগ (আবেদন) দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ থেকে এবং সরোজমিন গিয়ে জানা গেছে। বুধবার ৯টার দিকে মহানগরীর সাহেব বাজার কাপড়পট্টিতে অমিত ক্লোথ স্টোর নামের কাপড়ের বন্ধ থাকা অবস্থায় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এরআগেই দোকান সম্পূর্ন পুড়ে যায়। এতে এক কোটি বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান অমিত ক্লোথ স্টোরের মালিক অমিত কুমার চৌধুরী। এব্যাপারে আরএমপি বোয়ালিয়া থানায় অভিযোগ (আবেদন) দায়ের করা হয়েছে।