বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বুধবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারী প্রমুখ।
বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতি সহকারি শিক্ষকদের তিনটি দাবি গ্রেড উন্নতিকরণ, শতভাগ পদোন্নতি ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে সহকারী শিক্ষকরা।