বাগমারায় নারী প্রীতি ফুটবল ফাইনাল

বাগমারা প্রতিনিধি: ‘আমরা আছি প্রতিবন্ধীদের পাশে, থাকবো আজন্মকাল এই প্রতিপাদ্যে’ রাজশাহীর বাগমারায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে নারী প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা গনিপুর ইউনিয়ন এই ম্যাচের আয়োজন করে।
প্রধান অতিথি থেকে প্রীতিম্যাচটি উদ্বোধন করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি ও সহকারী অধ্যাপক শামসুজ্জোহা সরকার বাদশা, সংস্থার সদস্য আফসার আলী প্রামানিক, মোহনগঞ্জ হাইস্কুলের সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার মোল্লা সহ আরও অনেকে।
খেলাটি অনুষ্ঠিত হয় লালমনিরহাট ফুটবল একাডেমি বনাম নারায়নগঞ্জ প্রমিলা ফুটবল দলের মধ্যে। নারায়নগঞ্জ প্রমিলা ফুটবল দল ১ গোলে বিজয়ী হয়। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫ | সময়: ৭:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ