, , ।
স্টাফ রিপোর্টার: নগরীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব রাজশাহী মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
নগরীর এক কমিটি সেন্টারে আসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক, সংগঠনের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম আহবায়ক শফিউল আলম বুলু, যুগ্ম আহবায়ক শাহিন আলম, যুগ্ম আহ্ববায়ক শাহানুর ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক তৌফিকুর রহমান রতন, যুগ্ন আহবায়ক ফেরদৌস ওয়াহিদ।
উপস্থিত ছিলেন সদস্য শাজাহান আলী, সদস্য তাজউদ্দিন আহমেদ সেন্টু, সদস্য আক্তার হোসেন, সদস্য আসিফ ইকবাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব আলহাজ্ব শহীদ আলম।