বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ খেলায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুনফেস্টুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যুহুর আলী। দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, খেলা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন বহিঃক্রীড়া কমিটি আহ্বায়ক ড. মোঃ আবুল মজন চৌধুরী। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খেলায় অংশ নেন। প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন রাজশাহী কলেজ, বহিঃক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোঃ আবুল মজন চৌধুরীসহ ড. মোঃ জহিরুল ইসলাম, মোহাঃ আবু সুফিয়ার সিদ্দিক, তরিকুল ইসলাম আনসারী, মুহাম্মদ আব্দুর রকিব, শাকিলা শবনম, অংকনা সেন, শারমিন সাকিলা, নাসরিন আখতার বানু প্রমুখ।