সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে মোমেন সভাপতি শহিদুল সম্পাদক

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৯৩ ভোট পেয়ে এ্যাড. মোমেন ফকির সভাপতি ও সাধারণ স¤পাদক পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাড. শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে সর্বমোট ২০৫ জন ভোটারের মধ্যে ২০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য পদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি পদে ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন মোঃ খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ স¤পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ স¤পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ স¤পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু।
এছাড়াও জাতীয়তাবাদী প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিরীক্ষা স¤পাদক পদে মোঃ আব্দুল মুমিন হামিদুল, গ্রন্থাগার ও প্রচার স¤পাদক নুর-ই আলম সিদ্দিক, সদস্য পদে সোহেলী পারভীন, গোলাম মওলা ও ফিরোজ আহমেদ।
সুষ্ঠ সুন্দর ও শান্তিপুর্নভাবে শনিবার এ নির্বাচন অুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুর রহমান সরকার ও সহকারি কমিশনার ছিলেন নূর নবী মল্লিক এবং আশরাফ আলী। এ ফলাফল ঘোষনা করেন প্রদান নির্বাচন কমিশনার।


প্রকাশিত: December 1, 2025 | সময়: 7:24 am | সুমন শেখ