, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরি নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জাহানারা বেগম (৮০)। তিনি মৃত রইস উদ্দিনের স্ত্রী ও মৃত জবেদা বেগমের কন্যা। তার বাড়ি রানিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জাহানারা বেগম রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের আত্মীয়-স্বজনের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইনী প্রক্রিয়া শেষে প্ররিবাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় ট্রাক আটক করা সম্ভব হয়নি।