বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে ও দুর্গাপুরে বিএনপির জনসমাবেশ সফল করতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সিংগা হাট মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহমেদ পলাশ, পৌর ছাত্রদলের সদস্য ফয়সাল আহমেদ শান্ত, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, ডিগ্রি কলেজের শাখা সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক জামিউল ইসলাম লিওন প্রমুখ।
এছাড়াও দুর্গাপুর পৌরসভার নয়টি ওয়ার্ড ছাত্রদল, উপজেলার সাতটি ইউনিয়ন ছাত্রদল এবং দুর্গাপুরের বিভিন্ন কলেজ শাখার কমিটির নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করাই ছাত্রদলের প্রধান লক্ষ্য। তারা সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।
র্যালি শেষে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে ছাত্রদলের নেতারা মাঠে থেকে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ঘোষণা দেন।