পবায় ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আগামী রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কাশিয়ারডাঙ্গা থানার উদ্যোগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এড. আবু মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ ও হড়গ্রাম ইউনিয়ন আমির এমদাদুল হক। প্রচার মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে সমাবেশ সফল করতে বিভিন্ন স্লোগান ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫ | সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ