, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল ক্যাম্পাস প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৫ এর চ্যাম্পিয়ন রশিদ স্মৃতি। শুক্রবার (২৮ নভেম্বর) রাজশাহী মেডিকেল ক্যাম্পাস মসজিদ মাঠে ৬ দলের লীগ পর্বের খেলা শেষে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন রশিদ স্মৃতি ও সোহেল সংঘ।
ফাইনাল খেলায় রশিদ স্মৃতি ৪ রানে সোহেল সংঘ পরাজিত করে। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের (আহ্বায়ক) শরিফুল ইসলাম জনি, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ৬টি দলের খেলোয়ারবৃন্দ। মেডিকেল ক্যাম্পাস সোহেল সংঘ আয়োজিত টূর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি ১০ হাজার টাকার প্রাইজমানি এবং রানারআপ দল ট্রফির পাশাপাশি ৮হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।