সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রির্পোটার: রাজশাহীতে সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক সাইফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর শিরোইল এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার সাইফুল জেলার দুর্গাপুর উপজেলার নওপাড়া এলাকার শরিফুজ্জামানের ছেলে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাইফুৃলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তাকে আদালত এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে বৃহস্পতিবার র‌্যাব-৫, সিপিএসসি এর একটি দল গ্রেপ্তার করে। গ্রেফতার সাইফুলকে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: November 29, 2025 | সময়: 6:42 am | সুমন শেখ

আরও খবর