, , ।
স্টাফ রির্পোটার: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৪৭তম বি.সি.এস. পরীক্ষা এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা-২০২৪ আগামী আজ (সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত) পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর (সকাল ১০টা থেকে দুপুর ২টা) পর্যন্ত রাজশাহী মহানগরীর মিশন বালিকা বিদ্যালয়, বুলনপুর, রাজশাহী কোর্ট, রাজপাড়া রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৭ নভেম্বর হতে ০৮ ডিসেম্বর পর্যন্ত এবং ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.তারিখ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন বিভিন্ন ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।