সর্বশেষ সংবাদ :

রাজশাহী নগরীতে বিএনপি’র প্রার্থীর পক্ষে গণসংযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২(বোয়ালিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নেতাকর্মীরা গণসংযোগ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্রসংস্কারের ৩১দফা জনগণের মাঝে বিতরন করেন। নগরীর লক্ষীপুর ঝাউতলার মোড় থেকে শুরু হয়ে শিক্ষাবোর্ড প্রদক্ষিণ করে মেডিক্যাল আউটডোর গেইট হয়ে লক্ষীপুর মিন্টু চত্বরে গণসংযোগ শেষ করেন।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে রাজশাহী মহানগর যুবদল যা আগামী নির্বাচনের দিন পর্যন্ত চলমাণ থাকবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য যুবদলের প্রতিটি নেতা কর্মী দৃঢ় প্রতিজ্ঞ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বিএনপি নেতা রকিব হোসেন পিন্টু’র সার্বিক সহযোগিতায় গনসংযোগে উপস্থিত আরও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সোহেল রানা, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালমগীর হোসেন, সাধারণ সম্পাদক শামিম হোসেন স্বপন, মহানগর যুবদলের সদস্য নাফিজ ইমতিয়াজ ড্যানী, হাফিজ বাবু, নীরব খান তারেক, রেজাউর রহমান রবিন, ফজলে রাব্বী, মোহন আলী, সিহাব, তুষার, অরিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুজ্জামান শান্ত, ৩নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক রাজা, যুবদল নেতা খোকন খান, মশিউর রহমান হৃদয়, তানভির হোসেন ফিরোজ, মারুফ হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, কামাল আলী, যুবদল নেতা নজরুল ইসলাম, রাজিব আহম্মেদ, লিটন, সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশিত: November 27, 2025 | সময়: 7:34 am | সুমন শেখ