সর্বশেষ সংবাদ :

ক্ষেতলালে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

ক্ষেতলাল প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে গ্রামীণ সড়ক মাস্টারপ্লান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ক্ষেতলালের আয়েজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে, এলাকায় জনদূর্ভোগ নিরসন, উৎপাদিত পূর্ণ সহজেই বাজার জাত করণ এবং যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ করতে কর্মশালায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, জিআইএস স্পেশালিস্ট বেটস প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু, উপসহকারী প্রকৌশলী তাহেরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর জামায়াতের রাজনৈতিক সচিব এহতেশামুল হক স্বয়ন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, হোসনেআরা, প্রধান শিক্ষক আজিজার রহমান প্রমুখ।


প্রকাশিত: November 27, 2025 | সময়: 7:33 am | সুমন শেখ