সর্বশেষ সংবাদ :

রাবির দুই শিক্ষককে সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে

স্টাফ রিপোর্টার: সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিকসহ সকল বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ঐ বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ ও প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।


প্রকাশিত: November 24, 2025 | সময়: 5:41 am | সুমন শেখ

আরও খবর