সর্বশেষ সংবাদ :

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতা মিলনের

স্টাফ রিপোর্টার: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দেশের জনগণ স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহন করে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাবে। কিন্তু বিগত সতের বছরে এটা হয়নি। দেশের কোন জনগণ ভোট দিতে পারেনি। ভোট দিয়েছেন মাত্র একজন ভোটার। তিনি হলেন পতিত সরকারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। রবিবার বিকেলে মৌগাছি ইউনিয়নের অর্ন্তগত ১নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, পতিত সরকারের আমলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অমানবিক কষ্ট করেছে। সে সময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ষাট লাখ নেতাকর্মীর নামে পাঁচ লাখ মামলা দায়ের করা হয়েছে। ২০ হাজারের অধিক নেতা কর্মীকে খুন করা হয়েছে। সতেরশত নেতাকর্মীকে গুম করে আয়না ঘওে রেখে নির্যাতন করা হয়েছে। কাউকে কাউকে খুন করা হয়েছে। ছাত্ররা জানে তারা শিক্ষার অনুকূল পরিবেশ পায় নাই। যুবকরা ব্যবসা-বাণিজ্য করতে পারে নাই। বেকারত্বের অভিশাপে তারা বিপর্যস্ত।
কর্মীদের উদ্দেশ্যে মিলন বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষকে সুরক্ষা দিতে হবে। তারা যেন আগামী দিনে কাজ করতে পারেন এবং এদেশের মানুষের মুখে দুই বেলা দুটো ভাত তুলে দিতে পারেন।
মৌগাছী কারিগরি স্কুল মাঠে আয়োজিত সভায় মৌগাছী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি, বকুল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহির আলীর সঞ্চালনায় বিষেশ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর-এ আলম সিদ্দিকি মুকুল, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মাসুদ, মোহনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর্জা শওকত, মোহনপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান ইসলাম ও সাধারণ সম্পাদক শিমুল রানাসহ মোহনপুর উপজেলা এবং মৌগাছী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 24, 2025 | সময়: 5:39 am | সুমন শেখ

আরও খবর