বাংলাদশের উন্নয়নে তারেক রহমানের বিকল্প নাই: দুলু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের উন্নয়নে তারেক রহমানের বিকল্প নাই।
শনিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল পাবনা পাড়া গ্রামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আগামীতে বাংলাদেশের জনগণের উন্নয়নে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।
বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, এম এ হাফিজ, বিএনপি মনোনীত নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দেওয়ান শাহীন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সেক্রেটারী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশীদ খান প্রমূখ।


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ