সর্বশেষ সংবাদ :

ফুলবাড়িতে ইসলামী আন্দোলনের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬ কুড়িগ্রাম-২ আসনের আওতাধীন ফুলবাড়ী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকেলে এক ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক আশরাফ আলী আকন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ২৬ কুড়িগ্রাম-২ আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর বখ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রেসিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রামের হাতপাখা প্রতীককে বিজয়ী করার আহবান জানান।


প্রকাশিত: November 23, 2025 | সময়: 4:02 am | সুমন শেখ

আরও খবর