সর্বশেষ সংবাদ :

এনসিএলে রাজশাহীর সংগ্রহ ২৬৮ রান

স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চার দিনের ম্যাচে রাজশাহী বিভাগ রংপুর বিভাগের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৬৮ রানে অলআউট হয়েছে।
শনিনার (২২ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে হেরে রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে ২৬৮ রানে অলআউট হয়। রাজশাহীর সাব্বির হোসেন ৭২ বল খেলে ৮৪ রান করেন। রহিম আহমেদ করেন ৭৭ রান।
রংপুর বিভাগের মুকিদুল মুগ্ধ ৪২ রানে ৫ উইকেট দখল করেন। আবু হাসিম ৪২ রানে পান ২ উইকেট। দিন শেষে রংপুর বিনা উইকেটে ৩৭ রান সংগ্রহ করে। জাহিদ জাভেদ ২৯ রানে ও আব্দুল্লা ৪ রানে অপরাজিত আছেন। আজ ম্যাচের দ্বিতীয় দিন।


প্রকাশিত: November 23, 2025 | সময়: 4:01 am | সুমন শেখ