বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার: জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামী দলের কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। রাজশাহী মহানগরীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী মহানগর নায়েবে আমির সিদ্দিক হুসাইন, অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী মো. শাহাদাৎ হোসাইনসহ মহানগর ও জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ।