সর্বশেষ সংবাদ :

বাগমারায় বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালি দ্বিমুখী ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবামূলক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী, বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী সেবাকর্মী।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, ভটখালি দ্বিমুখী ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর রহমান প্রমুখ।


প্রকাশিত: November 22, 2025 | সময়: 5:20 am | সুমন শেখ