সর্বশেষ সংবাদ :

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস : সাসটেইনেবিলিটি ২০২৬’-এ রাবির স্থান ১০৪১-১০৫০তম

প্রেস বিজ্ঞপ্তি: বিশ্বখ্যাত ‘কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস: সাসটেইনেবিলিটি ২০২৬’-এ ১০৪১-১০৫০তম স্থান করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ১৮ নভেম্বর ২০২৫ তারিখে এই র‌্যাংকিং প্রকাশিত হয়। গত বছর একই র‌্যাংকিংয়ে রাবির অবস্থান ছিল ১০৮১-১১০০।
রাবির এ অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: November 21, 2025 | সময়: 5:17 am | সুমন শেখ