সর্বশেষ সংবাদ :

ফয়জুর সভাপতি, নাজমুল সম্পাদক বড়াইগ্রামে গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কমিটি গঠন

বড়াইগ্রাম প্রতিনিধি: পোস্টমাস্টার ফয়জুর রহমানকে সভাপতি ও নাজমুল হককে সাধারণ সম্পাদক করে নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবুল হাশেম, সহ-সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, দপ্তর সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ রাহিমুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব আহমেদ ও সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম।
এছাড়া কমিটিতে ইসাহাক আলী ও আব্দুল করিমকে কার্য নির্বাহী সদস্য করা হয়েছে।


প্রকাশিত: November 21, 2025 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর