, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ২০ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল ৩টায় ‘বিপ্লব ও গণঅভ্যুত্থানের সফলতা ও ব্যর্থতা: ৭ই নভেম্বর থেকে ৫ই আগস্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সেমিনারে সভাপতিত্ব করবেন।