, , ।
রাবি প্রতিনিধি: আগামী ১৭ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠিত কোর-কমিটির এক সভা মঙ্গলবার প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমাবর্তনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রস্তুতির অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করে এবং আশাবাদ ব্যক্ত করে যে সকলের আন্তরিক নিষ্ঠা ও সহযোগিতায় সমাবর্তন সফলভাবে সম্পন্ন হবে। সভায় সমাবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপ-কমিটির আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।
এক দিন এগিয়ে আনা হলো
রুয়েটের ভর্তি পরীক্ষা
স্টাফ রির্পোটার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। আগামী ২৩ জানুয়ারির পরিবর্তে ২২ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির এক সভায় অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার কেন্দ্রসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য সকল সিদ্ধান্ত ও প্রার্থীদের যোগ্যতা অপরিবর্তিত রয়েছে।
শিক্ষার্থীদের সুবিধায় এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও এমসিকিউ পদ্ধতিতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।