সর্বশেষ সংবাদ :

মৌগাছীতে সহিংসতার ইতিবাচক পরিবর্তন ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মৌগাছীতে যুব-যুবাদের মধ্যে সহিংসতার ইতিবাচক পরিবর্তন ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইউনুচ আলী মন্ডল। অনুষ্ঠানে প্রশিক্ষণের উদ্দেশ্য, লক্ষ্য ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এসিডি প্রোগ্রাম অফিসার মোসা. মৌসুমী খাতুনের অনুষ্ঠান পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, ইব্রাহিম খন্দকার ও উম্মে আয়েশা, মাওলানা শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক জিল্লুর রহমান, ওবাইদুর রহমান, আলমগীর হোসেন, আসমা খাতুন।
উপস্থিত ছিলেন শিক্ষক চামেলী রানী, শিক্ষক শারমিন সুলতানা, শিক্ষক জান্নাতুন মাওয়া, শিক্ষক ইসমতআরা খান, শিক্ষক অরুনা খাতুন, শিক্ষক মুসফিকা খাতুন, শিক্ষক আশরাফুল ইসলামসহ কর্মচারি মোসা. মনোয়ারা বেগম, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, সুরভী খাতুন প্রমুখ। সহযোগিতায় ছিলেন এসিডির কাউন্সিলর মোসা. বিপাশা হাবিব ও পিয়ার লিডার সোহানা আক্তার।


প্রকাশিত: November 19, 2025 | সময়: 6:45 am | সুমন শেখ