সর্বশেষ সংবাদ :

মোহনপুরে গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ প্রশিক্ষণ

স্টাফ রির্পোটার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রমাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতায়। উপজেলা প্রশাসন মোহনপুর আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জোযাইদা সুলতানা উপজেলা উপজেলা সমন্বয়কারী মুক্তি বেগমের পরিচালনায়। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা শাহাদত হোসেন।
উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনকি কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 19, 2025 | সময়: 6:43 am | সুমন শেখ