সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে নতুন ভবনে সোনালী ব্যাংকের কার্যক্রমের উদ্বোধন

ভোলাহাট প্রতিনিধি: নতুন ভবনে ভোলাহাট সোনালী ব্যাংক শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৭ নভেম্বর ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় গেট সংলগ্ন থ্রি স্টার প্লাজার ২য় তলায় সোনালী ব্যাংক ভোলাহাট শাখার নতুন ভবনে কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
শাখা ব্যবস্থাপক খন্দকার হাবিব আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)ও ভারপ্রাপ্ত ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেলার ম্যানেজার মোরশেদ ইমাম, ভবন মালিক বিশিষ্ট ব্যবসায়ী রাফিজুল ইসলাম ডাবলু।
সোনালী ব্যাংক ভোলাহাট শাখার সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল আজিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, নতুন ভবনে গ্রাহক সেবাও যেন উন্নত হয় কোন প্রকার গ্রাহক হয়রানি না হয়। বক্তব্য শেষে নতুন ভবনের ফলক উন্মোচন করেন অতিথিগণ।


প্রকাশিত: November 18, 2025 | সময়: 2:29 am | সুমন শেখ