সর্বশেষ সংবাদ :

লালপুরে নারী দিয়ে ফাঁদপাতা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

লালপুর প্রতিনিধি: নাটোরেরর লালপুরে নারী দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ওয়াহেদ আলী সেন্টু (৩০) ও মাহমুদ হোসেন শাকিল (৩৫) নামের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে রবিবার তাদেরকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গোপালপুর পৌর এলাকায় দীর্ঘ দিন ধরে সুন্দরী নারীদের দিয়ে প্রতারনার ফাঁদে ফেলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। রবিবার সকাল ১০টার দিকে গোপালপুরের কাঠ ব্যবসায়ী হাবিবুর রহমানকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা দাবি করে।
এক পর্যায়ে তারা নগদ টাকা না পেয়ে হাবিবুর রহমানের মোটরসাইকেল জিম্মি করে রাখে।
পরে ঘটনা জানাজানি হলে পুলিশের একটি টিম গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান ওয়াহেদ আলী সেন্টু ও মাহমুদ হোসেন শাকিলকে আটক করে। চক্রের অন্যরা পালিয়ে যায়।
এসময় পুলিশ ভুক্তভোগী হাবিবুর রহমানের মোটরসাইকেল উদ্ধার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুইজন সহ ওই চক্রের পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


প্রকাশিত: November 18, 2025 | সময়: 2:26 am | সুমন শেখ