সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

স্টাফ রির্পোটার: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে চাঁদাবাজি, অবৈধ দখলদারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অভিযোগে মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ বিশেষ অভিযানে চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২ জন। পাশাপাশি অন্যান্য অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, মাদক সংশ্লিষ্ট মামলার ২ জন এবং অন্যান্য মামলার ৫ জন।
গ্রেপ্তার প্রত্যয়জিত বাগচী বোবাই হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার বাসিন্দা সত্যাজিত বাগচীর ছেলে। বিশেষ অভিযানে গ্রেপ্তার আলাল উদ্দিন শেখ হলেন রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশাদ বাড়ীয়া এলাকার বাসিন্দা মৃত তছের আলীর ছেলে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


প্রকাশিত: November 18, 2025 | সময়: 2:25 am | সুমন শেখ

আরও খবর