সর্বশেষ সংবাদ :

হাসিনার রায় ঘোষণা নিয়ে ফের নৈরাজ্য সৃষ্টির জন্য পাঁয়তারা চলছে: ফখরুল

সানশাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে একটি মহল দেশে ফের ‘নৈরাজ্য সৃষ্টির জন্য পাঁয়তারা করছে’ বলে অভিযোগ করেছন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরুবে। এই নিয়ে একটা চরম আপনার বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারাদেশে বিরাজ করছেৃএটা বলার কোন অপেক্ষা রাখে না। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে।” এই নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়নোর আহ্বান জানিয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্ত দেবে সোমবার। এই রায়ের তারিখ ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার। কিন্তু তার আগে থেকেই কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বিক্ষোভ এবং লকডাউন কর্মসূচি দিয়েছিল। ওই সময় থেকে ঢাকা, সাভারসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া হাতবোমা বিস্ফোরণের ঘটানও ঘটেছে। রোববার রাজধানীতে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলছিলেন মির্জা ফখরুল।


প্রকাশিত: November 17, 2025 | সময়: 3:37 am | সুমন শেখ