সর্বশেষ সংবাদ :

নগরীতে জামায়াত প্রার্থীর বিশাল শোডাউন

স্টাফ রির্পোটার: রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগরী শাখার নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন। শনিবার সকালে নেতাকর্মীদের নিয়ে এই শোডাউন দেন তিনি। সকাল ১০টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড এলাকা থেকে এ শোভাযাত্রাটি শুরু হয়। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানান। আর তার পেছনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। শোডাউন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নগরের দরগাপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শোডাউন শেষ হয়।


প্রকাশিত: November 16, 2025 | সময়: 7:09 am | সুমন শেখ

আরও খবর