সর্বশেষ সংবাদ :

নওগাঁয় কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষকদলের এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। যাকে বিএনপি থেকে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের জন্য এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। কৃষক দলের সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকছেদ আলী মন্ডলের সঞ্চালনায় কৃষক দলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, যুগ্ম আহ্বায়ক এস এম সাহিদুজ্জামান সোহান সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
জেলার ১১টি উপজেলা থেকে কৃষক দলের প্রায় ৫ হাজার নারী পুরুষ এই বর্ধিত সভায় যোগদান করেন। এরআগে সদর উপজেলা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


প্রকাশিত: November 16, 2025 | সময়: 7:01 am | সুমন শেখ

আরও খবর