সর্বশেষ সংবাদ :

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনি

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে শরিফুল ইসলাম জনিকে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে আগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে। এ জন্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।


প্রকাশিত: November 14, 2025 | সময়: 6:53 am | সুমন শেখ

আরও খবর