সর্বশেষ সংবাদ :

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘গৌরবের কোর্টে শত বছর’ এই স্লোগানে নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্টর আহবায়ক সাদিয়া আফরিন টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন বক্তব্য রাখেন।
এসময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, টেনিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় স্বাগতিক নওগাঁকে হারিয়ে জামালপুর দল বিজয়ী হয়।
টুর্নামেন্টে ঢাকা সহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্নামেন্টের সমাপনি খেলা অনুষ্ঠিত হবে। সমাপনি খেলা শেষে ওই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন।


প্রকাশিত: November 14, 2025 | সময়: 6:49 am | সুমন শেখ

আরও খবর