, , ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর চারঘাটে বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় গাঁজা, ফেনসিডিল এবং ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়েছে। বুধবার ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত একটি টহল দল সীমান্ত পিলার ৭২/১-এস হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার চারঘাট থানাধীন চক মুক্তারপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি প্লাষ্টিকের বস্তায় ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, দেড় কেজি ভারতীয় গাাঁজা এবং ০১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য এবং নৌকা চারঘাট থানায় জমা দেয়া হয়েছে।