, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা বাজারে অবস্থিত ‘মুনির এন্ড ব্রাদার্স’ নামক দোকানে সোমবার রাতের আধারে তালা খুলে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর সকালে ৫ নৈশপ্রহরীকে আটক করেন পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ২০ ঘন্টার মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এ খবর শুনে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাজার কমিটি।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাজারের নৈশ্য প্রহরী ও উপজেলার বিনোদপুর গ্রামের তাহাজ্জত আলী (৫০), আব্দুল মান্নান (৬০), হোজিম উদ্দীন (৪৫), মকলেচ (৩৫) ও পাকুড়িয়া গ্রামের মিজানুর রহমান (৪২)।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গত ১০ নভেম্বর সোমবার রাতে বাঘা উপজেলার বাঘা বাজারে অবস্থিত ‘মুনির এন্ড ব্রাদার্স’ নামে দোকানে রাত আড়াইটার দিকে
দোকান থেকে প্রায় ৯০ হাজার টাকার পণ্য চুরি করে নিয়েছে পাঁচ নৈশ্য প্রহরী।
তবে পাশের একটি ঔষধের দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা গেছে, প্রথমে চার থেকে পাঁচ জনের একটি দল দোকানের সামনে আসে। তাদের একজন প্লাস্টিকের বস্তা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। এরপর তারা নকল চাবি ব্যবহার করে তালা খুলে ভেতরে প্রবেশ করে দ্রুত চুরি করে সেই তালা আবার লাগিয়ে সেখান থেকে সটকে পড়েন।
এদিকে মুনির এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী মুনির হোসেন জানান, ১০ নভেম্বর সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দোকান খুলে দেখেন সিগারেট, সুপারি, এলাচ ও জিরা সহ বিভিন্ন পণ্য নেই। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। এ ঘটনায় তিনি বাদী হয়ে বাঘা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
দোকানের পূর্ব পাশে থাকা ঔষধ ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, ‘আমার দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনাটি স্পষ্টভাবে দেখা গেছে। চোরেরা খুব পরিকল্পিত ভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার প্রামানিক বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করা হয়েছে। আটককৃত নৈশ্য প্রহরীদের আটক করে জিজ্ঞাসাবাদে চুরির সত্যতা মিলে। বাজার পাহারার টিম লিডার তাহাজ্জত হোসেনের দেওয়া তথ্যমতে তাহাজ্জতের বাড়ি হতে চুরি যাওয়া মালামাল গুলো ১১ নভেম্বর উদ্ধার করে থানায় এনেছি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জান আসাদ জানান, দোকান চুরি ঘটনায় মামলা নিয়ে বাঘা বাজারের ৫ জন নেশপ্রহরীকে আটক করি। এরপর ১২ নভেম্বর বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররেন করা হয়েছে।