সর্বশেষ সংবাদ :

পবায় রাজশাহী-৩ আসনের জামায়াতপ্রার্থী কালামের গণসংযোগ

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই ভোটের উদ্দীপনা শুরু হয়েছে। বিশেষ করে রাজশাহীর আসনগুলোর মধ্যে জোরতালে চলছে সভা, সমাবেশ, র‌্যালি ও গণসংযোগ। বিএনপির প্রার্থীর পাশাপাশি জামায়াতের গণসংযোগ চলছে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি। তাদের নারী কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি ঘর ঘর গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন।
গণসংযোগে পিছিয়ে নেই রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন। গতকাল পবার সবচেয়ে ছোট ও দরিদ্র ইউনিয়ন দর্শনপাড়ার বিভিন্নগ্রামে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ গণসংযোগ করেন। তিনি দর্শনপাড়া ইউনিয়নের ৩, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসংযোগ করেছেন।
জনসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন ও জনসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জনসংযোগে কর্ণহার থানার সম্মানিত নায়েবে আমির মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া দর্শনপাড়া ইউনিয়নের সম্মানিত আমির মোঃ মুরশেদ আলী, সেক্রেটারি মোঃ সাগর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।


প্রকাশিত: November 11, 2025 | সময়: 4:56 am | সুমন শেখ

আরও খবর