, , ।
স্টাফ রির্পোটার: বাংলাদেশের জাতীয় সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বি,এন,এস,বি) রাজশাহী শাখা পুনর্গঠন করে নতুন কমিটি করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর ঠাকুরমারাস্থ সমিতির নিজস্ব দপ্তরে বিশেষ সভায় নতুন কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সমিতির প্রাক্তন চেয়ারম্যান প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশনকে চেয়ারম্যান পদে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
সমিতির চেয়ারম্যান ডা ইয়াসমিন খালেক রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে নতুন কমিটিকে অনুমোদন দেয়া হয়। কেবলমাত্র টাকার অভাবে একজন মানুষও যেন অন্ধত্বকে বরন না করতে পারে এই লক্ষ্য নিয়ে ২৫ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ বিএনএসবি শাখা গঠন করা হয়েছিলো। যেখানে প্রতিদিন নামমাত্র ও বিনামূল্যে হাজার হাজার চক্ষুরোগীরা চিকিৎসাসেবা ও অপারেশন করছেন।
এরই ধারাবাহিকতায় এই সংগঠনের রাজশাহী জেলা শাখা প্রতিষ্ঠা করা হয়েছিলো যেখানে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ন্যায় কেবলমাত্র সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের নামমাত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ এই জেলায় একটি অনুরূপ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করার অভিপ্রায় নিয়ে আজ নতুন কমিটি গঠন করা হলো। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মুরতজা রেজা কোরাইশী দায়িত্ব পালন করবেন।
কমেটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন যথাক্রমে, ডা. ইয়াসমিন খালেক রুমি, ইঞ্জিনিয়ার শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন, আব্দুল ওদুদ মাসুম, মুখলেসুর রহমান শাহ জাকি, মো আবু হেনা মুস্তফা কামাল , সাধারণ সম্পাদক
যুগ্ম সম্পাদক প্রফেসর ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ , ইঞ্জিনিয়ার মো আব্দুস সাত্তার, সহ কোষাধ্যক্ষ নাজমুল আবেদীন টুবলু, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মনসুর, নিবাহী সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দ নুরুজ্জামান, মো শফিকুল আলম, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ খোকন, ডা মাহবুবুর রহমান, ডা নাদিরা বেগম, ইকবাল সুলতানা, মুনতাজুর রহমান চঞ্চল, নাফিস রেজা কোরাইশী, আবিদ হাসান শাহীন, জাকির হোসেন ডাবলু, ডা সেকেন্দার কানিজ খাদেমাতুল ইসলাম পৃথা, শফিক রেজা।
প্রধান উপদেষ্টা ডা মো আয়াজ উদ্দিন আয়াজ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যগন: প্রফেসর আবদুস সালাম, ডা মো জাওয়াদুল হক, ফয়েজ আহমেদ ভুইয়া, আব্দুল হাকিম মজুমদার, প্রফেসর ডা শাহীন রেজা চৌধুরী, ডা মিজ্জা ওয়াজেদ বেগ, কানিজ ফাতেমা মিতু, আব্দুল ওয়াহিদ, শেখ সাদী, ফরিদ আলী ডেভিড, হাবিবুর রহমান, মুসতাক আহমদ, আখতার আজীম ফারুকী স্বপন, মহিবুল ইসলাম মুজতবা সউদ।