সর্বশেষ সংবাদ :

ডেঙ্গু থেকে মুক্তি দিতে পারে পরিচ্ছন্নতা: অধ্যাপক মুজিবুর

স্টাফ রিপোর্টার, গেদাগাড়ী: পরিষ্কার-পরিচ্ছন্নতাই ডেঙ্গুসহ নানাবিধ রোগ থেকে মুক্তি দিতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর রাজশাহী-১ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।
রবিবার দুপুরে জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ চত্তর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চারপাশের পরিবেশ এবং ডেঙ্গুসহ নানা রোগব্যাধির বিস্তার ঘটছে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকী উদ্যোগ, তবে আমাদের লক্ষ্য হলো এ এলাকা ও আশপাশকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা। উদ্যোগের মূল লক্ষ্য ছিল নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা।
তিনি আরও বলেন, গোদাগাড়ী-তানোরকে একটি পরিছন্ন এলাকা হিসাবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ ক্ষেত্রে থেকে পরিছন্নতা অভিযান পরিচালনার জন্য আহ্বান জানান। ইসলাম পরিছন্নতাকে ঈমানের অঙ্গ ঘোষণা করেছে তাই আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে পরিস্কার পরিছন্ন থাকা।
গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলামের সভাপতিত্বে ও রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলী প্রমূখ।
উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫ | সময়: ১:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর