সর্বশেষ সংবাদ :

ক্ষেতলালের বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ডেকোরেটরের দুটি দোকান পুড়ে ছাই

ক্ষেতলাল প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে শনিবার আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিমের মালিকানাধীন দুটি ডেকোরেটরের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান বন্ধ হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে ক্ষেতলাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাজারেরই যুবক রাসেল (২৪) আগুন নেভানোর চেষ্টা করার সময় মোবাইল ফোন বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন। তার এক হাত ঝলসে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
দোকানমালিক আব্দুল করিম, যিনি উপজেলার বাশথুপী গ্রামের বাসিন্দা, জানান আগুনে দোকানের সমস্ত মালামাল ও সাজসজ্জার সামগ্রী পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষেতলাল ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হয়।


প্রকাশিত: November 10, 2025 | সময়: 1:45 am | সুমন শেখ