বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ এই স্লোগানে নওগাঁয় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় ও আইডিইবির পতাকা উত্তোলন, ফেস্টুন উড়ানো, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন। এসময় নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সংগঠনটি সভাপতি একেএম নাজমুল আলম, সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোনায়েম সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওগাঁ পলিটেকনিক ও ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।