সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগ

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর হাটে সরকারি জায়গায় থাকা একটি বড় বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়সূত্রে জানাযায়, রবিবার ৯ নভেম্বর ভোরে স্থানীয় শিক্ষক ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খবির উদ্দিন মাষ্টার, হাটের সরকারি জায়গায় অবস্থিত বটগাছটির বড় অংশ কেটে ফেলে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দ্রুত সেখানে গিয়ে গাছ কাটায় বাধা দেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল লতিফ জানান, যেহেতু গাছটি হাটের জায়গায় রয়েছে, অনুমোদন ছাড়া তা কাটা বেআইনী।
বাজার কমিটির সভাপতি ও হাটের ইজারাদার বলেন, খবির মাষ্টার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে সরকারি গাছ কাটার উদ্যোগ নেন। তবে ইউনিয়ন চেয়ারম্যান এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।
অন্যদিকে অভিযুক্ত খবির উদ্দিন মাষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, গাছটি আমার নিজের জায়গায়। আমি নিয়মিতভাবে এই জমির খাজনা দিই। দোকান নির্মাণের জন্য গাছ কাটতে গেলে স্থানীয় লোকজন বাধা প্রদান করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, বিষয়টি তদন্তদপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রকাশিত: November 10, 2025 | সময়: 1:45 am | সুমন শেখ